তৈরি করুন ডেস্কটপ এ Safely Remove Hardware সর্ট কার্ট আইকন

আজ আমি একটি সুন্দর টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ কোন সফটওয়্যার নিয়ে আলোচনা করবোনা। আজকে জানবো কিভাবে আপনার অপারেটিং সিস্টেমে ডেস্কটপ এ Safely Remove Hardwareসর্ট কার্ট আইকন তৈরি করে, তা থেকে USB/Memory Cardসহ ইত্যাদি Safely Removeকরা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ডেস্কটপে মাউজ দিয়ে ডান ক্লিক করুন ও  New  সিলেক্ট করুন এবং  Shortcutঅপশন সিলেক্ট করে নিন, তাহলে নিচের চিত্রের মত পাবেন। 
 
এবার আপনি নিচের চিত্রের মত আসলে ব্রাউজ এর ঘরে নিচের এই লেখাটি ঠিক কপি করে পেস্ট করে দিন এবং Next ক্লিক করুন।
RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll
 
 
আপনি শুন্য ঘরে Safety Remove USB লিখে Finishক্লিক দিন। ব্যাস কাজ শেষ তৈরি হয়ে গেল Safety Remove USBর  ডেস্কটপ আইকন। এখন আপনি ঐ আইকনে ডাবল ক্লিক করলে Safely Removeকরতে পারবেন USB/Memory Cardসহ ইত্যাদি। এই পদ্ধতিটি Window 7/Vista and Window XPর জন্য প্রযোজ্য। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন